প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২০, ৬:৫৪ পি.এম
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স

রোকনুজ্জামান রিপন :=
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে আগামীকাল ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে এবং ৬৪টি জেলার কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন একজন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ মহাখালীতে তাঁর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন একজন আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯ জন।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হু হু করে করে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এছাড়া বাড়ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও। গত বছরের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। ফলে করোনা বিশ্ব আতঙ্ক হয়ে পড়েছে।এছাড়া এই ভাইরাসের ফলে পুরো বিশ্ব থমকে গেছে। অস্বস্তি নেমে এসেছে জনমনে। বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাত লাখ ২০ হাজার। যাদের মধ্যে এক লাখ ৫০ হাজার ৯১৮ জন সেরে উঠেছেন।এদিকে প্রাণঘাতী করোনার ছোবলে প্রতিনিয়তই যোগ হচ্ছে মৃতের সংখ্যা। ইউরোপ আমেরিকায় এর ছোবলে অনেক মানুষ মারা গেলেও সে তুলনায় বাংলাদেশ মৃত্যু ও আক্রান্তের সংখ্যাটা অনেক কম। করোনায় সংক্রমণ হয়ে বাংলাদেশের ভেতরে এ পর্যন্ত ৫ জন মারা গেলেও বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৩৬ বাংলাদেশি মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho