
১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার একদিন পর গোলাম মোস্তফা (৫৯) নামে এক ইউপি সদস্য মারা গেছেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (উজ্জ্বলপুর গ্রাম) সদস্য এবং মৃত আব্দুল মজিদের ছেলে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন। আছরবাদ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য গোলাম মোস্তফা ১৪ মার্চ মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার পর থেকে হোম কোয়ারেন্টানে ছিল। তিনি উপজেলা বিদেশ ফেরত তালিকার ৯৬৬ নম্বর ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টানে রাখার জন্য তার হাতে বিদেশ ফেরত সীল ও বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছিল। ২৮ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টানের মেয়াদ শেষ হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় চলাফেরা করেছেন।
ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার সকালে তার বাবার বুকের ভেতর ব্যাথা অনুভব করেন এবং কয়েকবার বমি করেছেন। পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও তিনি দুইবার মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুর খবরে এলাকার মানুষের মাঝে করোনা ভাইরাস আতংক বিরাজ করে। তিনি বিদেশ থেকে ফিরেছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন খবর সারা এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু তার মুত্যর আগে করোনা ভাইরাসে আক্রান্তের কোন নমুনা দেখা দেয়নি বা তার পরিবারের কারোর মধ্যে করোনার কোন লক্ষণ নেই বলে তার পরিবার থেকে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়ে। তিনি সম্পুর্ন সুস্থ ছিলেন। তিনি করোনা নয়, হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বলেন, হোম কোয়ারেন্টাইন শেষে গোলাম মোস্তফার করোনা আক্রান্তের কোনো লক্ষণ ছিল না। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho