
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী যশোরের তরুণ সোহাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যুক্তরাষ্ট্র প্রবাসী যশোর শহরের পুরাতন কসবা এলাকার আরেক সন্তান শফিকুল আলম কলি (সাবেক ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী নেতা) তার ফেসবুক ওয়ালে এই তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, নিউ ইয়র্ক সময় রোববার সন্ধ্যা ছয়টা দশ মিনিটে সোহাগ মারা যান।সোহাগ যশোর শহরের পালবাড়ি এলাকার ছেলে। তার দুটি সন্তান রয়েছে।
এর আগে সোহাগের করোনা আক্রান্ত হওয়ার তথ্যও দিয়েছিলেন কলি। তিনি জানিয়েছিলেন, গত ২৪ মার্চ সোহাগের অবস্থার গুরুতর অবনতি হয়। তার কিডনি ফেইল করে। তাকে হাসপাতালে ডায়ালাইসিসও দেওয়া হয়। এরপর অবস্থার খানিকটা উন্নতি হয়েছিল।
গত ২৫ মার্চ কলি আলম লিখেছিলেন, সোহাগ ছিলেন খুবই পরোপকারী। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশিক্ষণ ও কাজ জুটিয়ে দিতেন নিয়মিত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho