প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২০, ৭:৩১ পি.এম
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধান শুকানোর খলা (মাঠ) তৈরিকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের দু পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানা যায়,চলতি বোরো মৌসুমে ধান শুকানোর জন্য খলা (মাঠ) তৈরির জন্য গ্রামের সামনের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের আব্দুর রাজ্জাক ও আলী আহমদের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার সকালে একই জায়গায় উভয়পক্ষ খলা তৈরি করতে গেলে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামান।
ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের গুরুতর আহত আল আমিন (৫২), অলিল (৪৭), নিজাম উদ্দিন (১৪), রাজনুর (৬০), হোসেন আলী (২৭), জহুর আলী (৫৬), আকিনুর (২২), এরশাদ মিয়া (৫৫),আবু সুফিয়ান (২৬), ফারুক (৩০), মাহাদুল (২২), আব্দুল মুকিত (২৭), তৌকির হাসান (১৪) ও আনসার আহমদকে (১৫)
মুস্তাক মিয়া (৩০), উজ্জ্বল মিয়া (২০), তোফায়েল (৩৫), রায়হান (১৮), ছরিদুল ইসলাম (৪০), সালমান (২২), উমর ফারুক (৩২),হজরত আলী (২২), মুর্শেদ (৩৬), রায়হান (২০), সাজিবুল (৩৮), ইবাদুল (২৪), সেনুর (৬০), এনামুল (৩০), মোতাহের (৬০)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন,সংঘর্ষের খবর পেয়েছি। অভিযোগ দাখিল হলে ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম ভূঁইয়া
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho