
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় ভারতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে ১৪৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৪ জনে। তবে সুস্থ হয়ে উঠেছে ৪০২ জন।
মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ছিল ১২৪। ফলে একদিনেই দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছে ৪০০ জনের বেশি মানুষ৷ আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এখনো ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। সেখানে আক্রান্ত এক হাজার ১৮ জন।
মহারাষ্ট্রের পর করোনায় সংক্রমণে সবচেয়ে বেশি প্রাণ গেছে গুজরাটে এবং মধ্যপ্রদেশে৷ এই দুই রাজ্যেই করোনা সংক্রমণে ১৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে। গুজরাটের জামনগরে ১৪ মাসের একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের দিক দিয়ে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ৬৯০৷ তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পাঞ্জাবে সাতজন করে রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৭৬ জন। আর মৃত্যু হয়েছে ৯ জনের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho