
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবাই ঘরবন্দী। এই সময়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকার ও দেশের সম্পদশালী মানুষেরা ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছেন। শোবিজ তারকারাও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এবার ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
জানা যায়, ধানমন্ডি, হাজারীবাগ বউবাজার এলাকার ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বিতরণের ব্যবস্থা করেন।শাওন জানান, ‘লক্ষ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও সবাই কিন্তু প্রাণ হারাচ্ছেন না। এদের মধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন। আমি-আমরা সবাই মিলে চেষ্টা করলে করোনাভাইরাস প্রতিরোধ করা অসম্ভব কিছু না।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho