
বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে বলেছেন, দরিদ্রদের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা জাতিসংঘ করতে না পারলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।
এর মধ্যে অন্তত তিন কোটি (৩০ মিলিয়ন) মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করতে হবে। খবর এএফপি।
ডব্লিউএফপি প্রধান ডেভিড বেসলে আরও বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে বিপর্যয় আরও বেড়ে যাবে।শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ডব্লিউএফপি অর্থায়ন বন্ধের কবলে পড়লে সর্বনিম্ন তিন কোটি মানুষ মারা যাবে। তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে। এ কারণে করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho