
এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা। তবে মিকরিন কীভাবে করোনায় আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি।সায়েন্স জার্নাল নেট জানিয়েছে, গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেয়। সেই রকেটে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন ছিলেন।
গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরই তার শরীরে করোনা ধরা পড়ে।মিকরিনের সঙ্গে সেই রকেটে রাশিয়ার স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের চিফ দিমিত্রি রোগোজিনও ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন।
এছাড়া ওই মহাকাশযানে রাশিয়ার এই দুজন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের মহাকাশবিজ্ঞানীও ছিলেন। তারা সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন।মিকরিন যে সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন তা কারও জানা ছিল না। সেজন্য কারও মুখে মাস্ক ছিল না। ফলে মিকরিনের সঙ্গে বাকিদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাশিয়ার স্পেস রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে মিকরিনের দুটি পরীক্ষা হয়েছে। দুবারই করোনা টেস্টে তার পজিটিভ এসেছে।মিকরিন করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho