
রোকনুজ্জামান রিপন ।।
মানবিক দৃষ্টিকোণ থেকে যশোর শহরতলীর যৌনপল্লীতে ঔষধ ও খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয়।
করোনা দূর্যোগে যৌনকর্মীদের দুর্ভোগের কথা মানবিক ভাবে চিন্তা করে যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মহোদয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল পুলিশ সুপার যশোরে যৌনপল্লীতে অবস্থানরত ১২০ টি পরিবারের যৌনকর্মীদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয় জেলা পুলিশ যশোর। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম বলেন, আমরা জেলা পুলিশ চেষ্টা করে যাচ্ছি এই করোনা দুর্যোগে খাদ্যাভাবে থাকা সমাজের সকল শ্রেণীর মানুষকে খাদ্য সহায়তা দিতে। তিনি আরোও বলেন, দুর্গতদের জন্যএই খাদ্য সহযোগিতা ধারাবাহিকভাবে চলতে থাকবে!
নিজস্ব সংবাদদাতা 







































