নুরুজ্জামান লিটন ।।
চীনে টানা ২ দিন ধরে নতুন করে কেউ করোনায় মারা যায়নি। দ্যা ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যদিও তা আগের দিনের তুলনায় চারগুণ কম।
১২ জনের মধ্যে ৮ জন দেশের বাইরে থেকে এসেছে আর ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। ৪ জনের ৩ জন হেইলুংচিয়াং এর উত্তর পূর্ব সীমান্তের এবং ১ জন অন্তর্দেশীয় মঙ্গলীয়ার। এরই মধ্যে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে উহান। গেল শনিবার চীনা কতৃপক্ষ শহরের ঝুঁকির স্তরকে নিচে নামিয়েছে।
চীনের উহান থেকে গেল বছরের শেষের দিকে ছড়িয়ে পরে করোনা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৭৪ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho