মো: ইদ্রিস আলী।।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন হার্টে অস্ত্রোপচার জনিত কারণে শয্যাশায়ী আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।গত ১৫ এপ্রিল ছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমের দাদার কিম সাঙের জন্মবার্ষিকী। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অনুপস্থিতির পর থেকেই কিমের অসুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়।
উত্তর কোরিয়া বর্জনকারীদের দ্বারা পরিচালিত দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন পোর্টাল ডেইলি এনকে’র রিপোর্ট, চলতি মাসের শুরুতে কিমের হার্টে অস্ত্রোপচার হয়েছে। উত্তর পিয়ংইয়ং প্রদেশে একটি বাড়িতে চিকিৎসা চলছে তার।
উত্তর কোরিয়ার ভেতরকার অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এনকে জানিয়েছে, মাত্রাতিরিক্ত ধূমপান, স্থূলতা, বিষণ্নতার কারণে হার্টের জটিলতায় ভুগছিলেন কিম। অস্ত্রোপচার জরুরি ছিল তার।তবে এ ব্যাপারে উত্তর কোরিয়া সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি। কিমের হার্টে অস্ত্রোপচার নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ানসহ পশ্চিমা প্রভাবশালী প্রায় সব সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন বিষয়টিতে নজর রাখছে। একটি গোপন সূত্রে তারা নাকি জানতে পেরেছে ‘অস্ত্রোপচারের পর থেকে মৃত্যুভয়ে আছেন কিম’। কিন্তু সূত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিশ্চিত নয়। এ নিয়ে বিশেষ কোনো তৎপরতাও চালায়নি তারা।
কিমের অসুস্থতা নিয়ে প্রকাশিত সংবাদের তথ্যসূত্র নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার অনেক সরকারি কর্মকর্তা। তাদের মতে, বাইরের দেশ থেকে অন্য একটি দেশের ভেতরকার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ খুবই কঠিন। বিশেষ করে উত্তর কোরিয়ার মতো দেশের নেতাকে নিয়ে সংবাদ প্রকাশ প্রায় অসম্ভব।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের নিরাপত্তা উপদেষ্টা এএফপিকে বলেন, কিমের স্বাস্থ্য সংক্রান্ত কোনো কিছুই তিনি শোনেনি।উত্তর কোরিয়ার নেতা কিমকে নিয়ে সবশেষ দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল ১২ এপ্রিল।এর আগেও বেশ কয়েকবার কিমের স্বাস্থ্য নিয়ে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho