রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রণোদনার আওতায় আসবে বেসরকারি চিকিৎসক ও সাংবাদিকরা

রোকনুজ্জামান রিপন ।।

যশোরে করোনা রোগীদের সেবা দেয়ার জন্য যেসব বেসরকারি ডাক্তারদের তালিকা প্রস্তুত করা হয়েছে তাদের জেলা প্রশাসকের তহবিল থেকে বেতন দেয়া হবে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ন্যায় প্রণোদনা ও বিমা সুবিধার আওতায় আনার ব্যবস্থা করা হবে। এছাড়া যেসব সাংবাদিকরা এই দুর্যোগে ঝুকি নিয়ে কাজ করছেন তাদেরকেও প্রণোদনার আওতায় সরকারের কাছে তালিকা পাঠানো হবে।

মঙ্গলবার সার্কিট হাউজে করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ সিদ্ধান্ত নেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জজামান পিকুল, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, লে.ক. নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহিন, সদর হাসপাতালের সুপার দিলীপ কুমার রায় ও প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বাড়ির প্রাচীরে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, জব্দ হ্যান্ড মাইক

যশোরে প্রণোদনার আওতায় আসবে বেসরকারি চিকিৎসক ও সাংবাদিকরা

প্রকাশের সময় : ০৬:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০