সাজ্জাদুল ইসলাম সৌরভ ।।
মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রেসিডেন্ট সলিহ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতে একথা জানানো হয়। এ সময় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট।
আলাপকালে দুই নেতা উভয় দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho