রোকনুজ্জামান রিপন ।।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার রাতে পৌরসভার আটটি ওয়ার্ডে ১শ’ পরিবারকে শিশু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শিশু খাদ্যের মধ্যে ছিল দুধ,চিনি,সাবু, সুজি,ডিম,আতপ চাল ও নুডুলস।
যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন শহরের ঘোপ নওয়াপাড়া রোডে শিশু খাদ্য সহায়তা কার্যক্রম শুভউদ্বোধন করেন। ্ ইতিপূর্বে পুলিশ সুপার আশরাফ হোসেন যশোরের বিভিন্ন বস্তিতে রাত জেগে নিজ হাতে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন অসহায় দরিদ্র মানুষের মাঝে। যা সারা যশোরাঞ্চলে সাধারন মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দীন সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-ক গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল- খ অপু সরোয়ারসহ পুলিশ কর্মকর্তারা। পুলিশ সুপার আশরাফ হোসেন বলেছেন যশোর জেলা পুলিশ নিজস্ব অর্থায়নে শিশু খাদ্য দিচ্ছে। যাতে কোনো পরিবার শিশু খাদ্য সংকটে না পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho