রোকনুজ্জামান রিপন ।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে (ল্যাবে) ৮৬টি নমুনা পরীক্ষায় আরও ১২জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলার ৬ জন রয়েছেন। এ নিয়ে দু’দিনে যবিপ্রবি ল্যাবে ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে বুধবার ৬ষ্ঠ দিনের ৮৬টি নমুনা পরীক্ষায় ১২ জন কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৩৯টি নমুনায় ৬ জন রোগী, যশোর জেলায় ২৪টি নমুনায় ২জন রোগী, কুষ্টিয়ায় ১২টি নমুনায় ২জন রোগী, মেহেরপুরে ৪টি নমুনায় ১জন রোগী ও মাগুরায় ৭টি নমুনায় একজন রোগী শনাক্ত হয়েছে। এদিন নড়াইল ও ঝিনাইদহের কোন নমুনা পরীক্ষা হয়নি। কাগজপত্রে ত্রুটি থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের কডিভ-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫জন। এদের মধ্যে ৪জন চিকিৎসক ছিলেন।
এছাড়া যশোরে ৪জন, কুষ্টিয়ায় ২জন, মাগুরা ও মেহেরপুরে ১জন করে করোনা রোগী শনাক্ত হয়। দু’দিনে এখানে মোট ২৫ জন রোগী শনাক্ত হলো।ফলে দু’দিনে চুয়াডাঙ্গা ও যশোরে ৬ জন করে, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুর ও মাগুরায় দু’জন করে রোগী শনাক্ত হলো।যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে এখনও পর্যন্ত ঝিনাইদহে কোনো রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho