মো: ইদ্রিস আলী ।। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে জীনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৮, নড়াইলে ৩ ও মাগুরা জেলার ২ জন রয়েছেন।যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জীনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের ৪টি, মাগুরার ৫টি মিলে সর্বমোট ৬৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদিকে একদিনের ব্যবধানে যশোর জেলায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। এর মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho