মামুন বাবু ।। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া কিছু শিশুর দেহে খুবই রহস্যময় কিন্তু বিপজ্জনক কিছু উপসর্গ দেখা দিয়েছে। রহস্যময় এসব লক্ষণের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন দেশটির চিকিৎসকরা।
এনএইচএসের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, রাজধানী লন্ডন এবং যুক্তরাজ্যের বেশ কয়েকটি স্টেটে হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ কিছু শিশুর চিকিৎসা করা হচ্ছে যাদের লক্ষণগুলো খুবই অস্বাভাবিক।
এসব শিশুদের ফ্লুর মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি রয়েছে।
এছাড়া তীব্র জ্বর, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট এবং শরীরে ‘র্যাশ’ বা ফুসকুড়ি দেখা দিচ্ছে এসব শিশুদের। তাদের কারও কারও পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, হৃৎপিণ্ডের প্রদাহ এবং রক্ত পরীক্ষার অস্বাভাবিক ফল আসার মতো লক্ষণও দেখা যাচ্ছে।
এসব লক্ষণ প্রকাশ পাওয়া শিশুদের কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত।
কেমব্রিজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজিমা পাঠান বলেছেন, স্পেন এবং ইতালিতে থাকা তার সহকর্মীরা শিশুদের মধ্যে একই ধরনের সংক্রমণ দেখেছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি কোনো একটি সংক্রমণের সঙ্গে লড়াই করতে গিয়ে হার মেনে যাবার মতো অবস্থা হয়, তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
বিষয়টিতে উদ্বেগের কথা জানালেও এনএইচএস থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত খুব কম শিশুর মধ্যেই এসব ‘বিরল কিন্তু বিপজ্জনক’ উপসর্গ দেখা দিয়েছে। তা ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া শিশুর সংখ্যাও খুবই কম যুক্তরাষ্ট্রে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho