সাজ্জাদুল ইসলাম সৌরভ ।।
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) এর মাধ্যমে এই অনুদানের টাকা ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুত্র থেকে এ তথ্য জানা গেছে।
আর্থিক বরাদ্দ পাওয়া মাদরাসাগুলোর মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১ হাজার ১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগের ৪৮১টি মাদরাসা রয়েছে।
অনুদানের এই অর্থ গত ২২ ও ২৩ এপ্রিল সব জেলা প্রশাসকদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) পদ্ধতিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই বরাদ্দকৃত অর্থ অধিকাংশ জেলা প্রশাসক ইতোমধ্যে মাদরাসাগুলোর অনুকূলে হস্তান্তর করেছেন বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho