অলহাজ্ব মতিয়ার রহমান :/=
স্টেশনে শুয়ে আছেন মৃত মা। গায়ের চাদর টেনে এক ছোট শিশু মাকে ডেকে তোলার চেষ্টা করছে। এই মর্মান্তিক দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিহারের এই শিশুর দায়িত্ব নিল শাহরুখ খানের মীর ফাউন্ডেশন।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন কোনোভাবে যোগাযোগ করে ওই শিশুর পরিবারে সঙ্গে। এরপর ওই শিশুর পরিবারকে সাহায্য করা হয়।
মীর ফাউন্ডেশনের তরফে একটি টুইট করে ধন্যবাদ জানানো হয় তাদের, যারা ওই শিশু এবং তার পরিবারকে খুঁজতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর মীর ফাউন্ডেশনের টুইটে পাল্টা রিটুইট করেন কিং খান নিজে।
শাহরুখ লিখেন, ‘আমরা সকলেই প্রার্থনা করি বাবা-মা হারানোর দুর্ভাগ্যজনক ক্ষতি মোকাবিলায় শিশুটি যেন শক্তি পায়। আমি জানি অভিভাবক হারানোর যন্ত্রণা। আমাদের ভালোবাসা ও সহযোগিতা তোমার সঙ্গে।’
বর্তমানে দাদুর হেফাজতে রয়েছে মা-হারা ওই ছোট শিশু। মীর ফাউন্ডেশনের তরফে ওই শিশুর একটি ছবিও প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, অরবিনা খাতুন নামে ওই নারী শ্রমিক স্পেশাল ট্রেনে গুজরাট থেকে বিহার ফিরেছিলেন। ক্লান্ত শরীর নিয়ে মুজফফরপুর স্টেশনেই ঘুমিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় তার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho