মামুন বাবু :/=
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের দুর্নীতি বা দায়িত্বে গাফিলতির বিষয়ে সুপারিশ প্রদানে কমিটি গঠন করা হয়েছে। কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রদানের অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর ডিএসসিসি নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত কর্পোরেশনের ২য় পরিষদের প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ‘এখন থেকে কর্পোরেশনের সকল কাজে কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে এবং ঢাকাবাসীর কল্যাণে যা কিছু করা হবে, যেসব সিদ্ধান্ত নেয়া হবে তা তাদের নিয়েই করা হবে এবং তার বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন ‘এই করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা উন্নত ঢাকা গড়ার ভিত্তি রচনা করে যাবো। এজন্য বছরে ৩৬৫ দিন ১২ মাস ২৪ ঘন্টা আমাদের কাজ করে যেতে হবে। ঢাকাবাসীর কাছে আমাদের যে দায়বদ্ধতা তা সবাই আন্তরিকতার সঙ্গে করলে সব সংকট মোকাবিলা করা সম্ভব। আমরা কর্পোরেশনকে ঢাকাবাসীর আস্থা ও গর্বের প্রতিষ্ঠানে পরিনত করতে সক্ষম হবো।’
তিনি আরও বলেন, ‘আজকের বোর্ড সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়। এ কমিটিকে নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি কোন কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতিবিষয়ক বা দায়িত্ব পালনে কোন গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রদানের অনুরোধ করেন। কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্মকর্তাদের প্রতি তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।।’
মেয়র শেখ তাপস ঢাকাবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে যৌক্তিকভাবে নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করার ঘোষনা দেন। তবে নাগরিকদের উপর কোনো কর বৃদ্ধি হবে না বলেও বক্তব্যে উল্লেখ করেন।
সভার শুরুতেই তাপস জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টে শহীদ তার প্রয়াত পিতা শেখ ফজলুল হক মনি, মা আরজু মনিসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মেয়র মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরন ইত্যাদি কাজে কাউন্সিলরদের সক্রিয় সহায়তা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho