প্রফেসর জিন্নাত আলী:/=
পেশ করা হলো ২০২০-২১ অর্থবছরের বাজেট। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হওয়া অধিবেশনে তোলে ধরা হয় নতুন অর্থ বছরের বাজেটের বিস্তারিত।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। মহামারির মধ্যে থমকে যাওয়া অর্থনীতির চাকা পুরোপুরি সচল করার মত পরিস্থিতি কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও আগের বারের মতো এবারের বাজেটেও জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।বাজেটের ৩ লাখ ৬৮ হাজার ৮৯ কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। এর মধ্যে এনবিআর থেকে ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে ব্যাংক থেকে নেওয়া হবে ৮৪ হাজার ৯৮০ কোটি থাকা।
বাজেটে করমুক্ত আয়ের সীমা পুরুষদের ক্ষেত্রে বাড়িয়ে করা হয়েছে ৩ লাখ টাকা। নারী ও ষাটোর্ধ্বদের ক্ষেত্রে এর সীমা বাড়ানো হয়েছে সাড়ে ৩ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho