আলহাজ্ব মতিয়ার রহমান:/=
মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (১২ জুন) এক ভিডিওবার্তায় তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সাথে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন যে, যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়ানো হবে। এমনকি প্লেনের টিকিট কাটা হয়ে থাকলেও সেটা অনার করবেন।’
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।’
ড. একে আব্দুল মোমেন বলেন, ‘আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আমাকে জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। আর পাকিস্তানের কয়েক হাজার প্রবাসীকেও ফেরত পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে আমি তাকে অনুরোধ করে বলেছি যে, বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন। প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho