মো: ইদ্রিস আলী:/=
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানি এলিজাবেথকে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বলে আজ বুধবার যুক্তরাজ্যের ঢাকাস্থ বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানান।এতে বলা হয়, শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গত ১২ জুন রানিকে শুভেচ্ছা বার্তা পাঠান। গত ১৩ জুন ব্রিটেনের রানি এলিজাবেথের ৯৪তম জন্মদিন ছিল। করোনাভাইরাসের কারণে রানি এবার তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেন। শুধু তাই নয় রানি তার জন্মদিনে সশস্ত্র সালামও নেননি। ৬৮ বছরের রাজত্বের ইতিহাসে রানির জন্মদিনের অনুষ্ঠান বাতিল এটাই প্রথম ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho