রোকনুজ্জামান রিপন:/=
ভারত-চীন চলমান উত্তেজনার মধ্যেই উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে উইঘুর মানবাধিকার অ্যাক্ট ২০২০ পাস করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ সংক্রান্ত বিল পাস হওয়ার পর ট্রাম্প তা অনুমোদন করেন। কোনো আড়ম্বর ছাড়াই বুধবার এ বিল পাস করে ট্রাম্প প্রশাসন। তবে আইনটির কড়া প্রতিবাদ জানিয়ে গতকাল চীন তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, এই বিলটির বিরুদ্ধে কংগ্রেসে মাত্র একটি ‘না’ ভোট পড়ে। বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতনের সঙ্গে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে ওই বিলে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho