রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নুরুজ্জামান লিটন:/=

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম আল-আমিন (১৬)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৫ ও ৪০ বছর।

বৃহস্পতিবার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করত।

তিনি আরো জানান, একই জায়গায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ভিনিসিউসের নৈপুণ্যে শীর্ষে রিয়াল

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০