নুরুজ্জামান লিটন:/=
তিস্তা নদীর পানি দিনিদিন বেড়ে চলেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, ধরলা নদীর পানি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই হয়ে প্রবাহিত হচ্ছে।
অবিরাম বর্ষণ আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান দুই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর কাদের।
পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলগুলো। নদী তীরবর্তী এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। এতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। বৃষ্টিপাত আর উজানের পানি আসা অব্যাহত থাকলে তিস্তা ও ধরলা নদীর পানিতে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, এমন আশঙ্কাই করছেন নদীপাড়ের মানুষজন।
এদিকে, ঘরবাড়ি ও ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় তিস্তাপাড়ে শতশত মানুষ পরিবারের লোকজন ও গবাদিপশুসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এমনকি, নলকুপ ও রান্নার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho