সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=
সারা বিশ্বে করোনাভাইরাস যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন নতুন ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন। মুরগির মাধ্যমে ছড়িয়ে পড়ছে এ ব্যাকটেরিয়া, নাম ‘সালমোনেলা’। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জানিয়েছে, ৪২টি প্রদেশ থেকে সালমোনেলা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
এ রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। মুরগির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সিএনএন আরও জানিয়েছে, গত ২০ মে থেকে তিনশ ৬৮ জন সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হন। ২০১৯ সালেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho