নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/=
বলিউডে আর অভিনয় করবেন না সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন! তবে কেন? জানা গেল সেক্সি, হট কথা শুনতে শুনতে বিরক্ত হয়েই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া একই চরিত্রের অভিনয় করতে করতেও তিনি বিরক্ত। এ থেকে মুক্তি পেতেই তিনি বলিউড থেকে বের হয়ে যাচ্ছেন।
রিয়া সেনের কথায় ‘‘তখন মাত্র ১৬। সেই থেকে শুনছি, আমি ‘সেক্সি’, আমি ‘সাহসী’। শব্দ দুটো সেই যে সেঁটে গেল গায়ে, আর মুছলই না! তখন থেকে এর ভার বইতে বইতে আমি ক্লান্ত। আর ভাল লাগে না শুনতে। রাস্তায় বা পার্টিতে সাধারণ মানুষ আমায় দেখলেই আড় চোখে এমন ভাবে তাকান যেন পর্দা আর বাস্তবের আমি এক! সত্যিই কি তাই?’’ এই কারণেই নাকি বলিউড থেকে শতহস্ত দূরে সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন।
কথাটা অস্বীকার করার উপায় নেই। কেরিয়ারের শুরু থেকে যে ভাবে বিকিনি, স্যুইম স্যুট, সাহসী দৃশ্যে একের পর এক অভিনয় করে গেছেন রিয়া তাতে সাধারণ, মানুষ থেকে বলিউড অন্য নজরে তাঁকে দেখবে বই কি!
রিয়ার অভিযোগ, ‘‘শুরু থেকে বলিউড আমাকে এই ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর অবস্থা তৈরি হয়েছে। যার ঠ্যালায় আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারও সঙ্গে। স্কুলের সময় থেকে আজও পর্যন্ত শুনে আসা এই দুটো তকমা তাই যে করেই হোক মুছতে চাইছিলাম।’’
তাই কি তিনি বলিউড ছাড়লেন? ‘‘একদমই তাই’’, জানিয়েছেন রিয়া। তাঁর আরও দাবি, একঘেয়ে চরিত্র পেতে পেতে তিনি খুবই বিরত, ক্লান্ত। দিনের পর দিন চুল কার্ল করে, চড়া মেকআপ নিয়ে আর কাজ করতে পারছিলেন না। তাই অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ।
চলতি মাসেই মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার্সের ওয়েব সিরিজ ‘পতি, পত্নী ঔর উও’। যেখানে রিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই চরিত্র পেয়ে খুশি মুনমুন সেনের ছোট মেয়ে? ‘‘দারুণ লাগছে কাজ করে। হিন্দি ছবির দুনিয়া থেকে ওয়েব প্ল্যাটফর্ম অনেক অন্যরকম’’, জানিয়েছেন উচ্ছ্বসিত রিয়া। আনলিমিটেড খুল্লামখুল্লা হয়ে ‘দেখানো’র আর কিছুই বাকি নেই রিয়ার! একঘেয়ে জিনিস কি দর্শকদেরও রোচে?
১৯৯৮-এ ফাল্গুনী পাঠকের ভিডিয়ো মিউজিক ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ মুনমুন কন্যার প্রথম কাজ। বড়পর্দায় তিনি আসেন ১৯৯৯-এ। ভারতী রাজার তামিল রমকম ছবি ‘তাজমহল’-এ। এ ছাড়াও ঝঙ্কার বিটস, আপনা স্বপ্না মানি মানি, হে বেবি সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন রিয়া। টলিউডেও নৌকাডুবি, জাতিস্বর সহ বহু ছবিতে অভিনয় করেছেন রিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho