রোকনুজ্জামান রিপন:/=
৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, সহকারী সার্জন ২২০ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন।
বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে দুই হাজার ২৪ জনকে নিয়োগ দিতে ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
১৬ হাজার ২৮৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের ৮ আগস্ট। লিখিত পরীক্ষার ফলাফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৮৬২ জনকে উত্তীর্ণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho