যশোর ব্যুরো :/= আপিল বিভাগের রায় অনুযায়ী শিক্ষানবিশ আইনজীবীদের চলতি বছরের মধ্যেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই মানবন্ধন করেন ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উর্ত্তণী শিক্ষানবিশ আইনজীবীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানবন্ধনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী আনোয়ার হোসেন বিপুল, জামাল হোসেন শিমুল, ফরিদ হোসেন, সনিয়া আক্তার, রুমা খাতুন, সৌমিত্র সেতু, আহম্মেদ রাজু, আব্দুল গণি, ফাহিম রাজ, উবায়ের ইসলাম, শরিফুল ইসলাম, মাসুদ রানা, মুক্তাদির হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষানবিশ আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি বছরের মধ্যে সব প্রক্রিয়া শেষে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু করোনা দুর্যোগসহ নানা কারণে সেটা এখনো হয়নি। এজন্য এখনো পর্যন্ত পেশাগত জীবনে প্রবেশ করতে না পেরে সারাদেশে হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবী একধরনের মানবেতর জীবন-যাপন করছেন। এজন্য তারা দ্রুত আদালতের নির্দেশানুযায়ী বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho