ইকবাল হোসেন:/=
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তিনি করোনাভাইরাস পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। স্বরযন্ত্রে (কণ্ঠনালি) প্রদাহের কারণে বর্তমানে কথা বলা নিষেধ রয়েছে তার। পাশাপাশি গণস্বাস্থ্য উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র্যাপিড এন্টিবডি কিট নিবন্ধন না পাওয়া তিনি খুবই বিষণ্ন।
মঙ্গলবার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জি আর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।এর আগে, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে গত ১৩ মে তিনি করোনামুক্ত হন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন জানা যায়, তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ হয়েছে। এ জন্য তাকে অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছিল। টানা বেশ কয়েকদিন অক্সিজেনেই ছিলেন তিনি। এরপরই ক্রমেই তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখন আবার অবনতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কোভিড-১৯ পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস নির্ভর কিডনি রোগী হিসেবে দীর্ঘ একমাস রোগ ভোগের কারণে শরীর খুবই দুর্বল। স্বরযন্ত্রে প্রদাহের কারণে বর্তমানে কথা বলা নিষেধ। আল্লাহর রহমত, এ দেশের হাজারও মানুষের দোয়া এবং সীমাহীন মানসিক দৃঢ়তায় তিনি রোগের সঙ্গে লড়ে যাচ্ছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ দেখে গিয়েছেন। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং তার অবস্থার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানাতে বলেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho