নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার :/=
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন উত্তেজনা চরমে। ইতিমধ্যেই লাদাখে সামরিক সরঞ্জাম জড়ো করেছে দুই দেশ। ভারত মোতায়েন করেছে টি-৯০ ট্যাঙ্ক, আকাশ মিসাইল। জুলাই মাসেই ফ্রান্স থেকে আনা হচ্ছে ৬টি রাফায়েল জেট। পাশাপাশি ইসরায়েলে তৈরি আরও Spice-2000 বোমা কেনার পরিকল্পনা করেছে ভারত।
ভারতের হাতে রয়েছে Spice-2000 বোমা। সেই সংখ্যা আরও বাড়াতে চাইছে কেন্দ্র। সেনা সূত্রে খবর, ৭০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে Spice-2000। এর যে উন্নত সংস্করণ তৈরি হয়েছে তা বাঙ্কার ও শক্তিশালী কোনও আস্তানাও গুঁডিয়ে দিতে পারে।
উল্লেখ্য, বালাকোট বিমান হানায় যে Spice-2000 বোমা ব্যবহার করা হয়েছিল তা কোনও বিল্ডিং ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারে। সম্প্রতি জরুরিকালীন অবস্থায় জন্য সেনাকে কিছু ক্ষমতা দিয়েছে মোদী সরকার। ওই ক্ষমতাবলে ৫০০ কোটি টাকার মধ্যে যে কোনও অস্ত্র কিনতে পারে প্রতিরক্ষা সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho