রোকনুজ্জামান রিপন:/=
যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিং এর মধ্যমে বজিবি জানান,ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে তাদের আটক ও ডলার জব্দ করা হয়।
তিনি জানান, বিজিবির দলটি কারটি তল্লাশি করে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলার উদ্ধার এবং তিনজনকে আটক করে। আটক তিনজনই শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের মো. ইয়াসিন সরকারের ছেলে মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং গাজীপুর গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ দল ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন জড়িত বলে স্বীকার করেছে। হুন্ডিসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho