নুরুজ্জামান লিটন:/=
করোনার কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে কোন জাঁকজমক নেই। আজ দেশটি ২৪৪তম স্বাধীনতা দিবস । ১৭৭৬ সালের এই দিনে ১৩টি উপনিবেশের কনটিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে।
স্বাধীনতা দিবসের উৎবকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। কিন্তু এবার করোনা ভাইরাসের মহামারির কারণে ম্লান হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের উদ্যাপন।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাড়ছে আক্রান্ত মানুষের মৃত্যুও। অনেক অঙ্গরাজ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাধীনতা দিবস উদ্যাপন সীমিত পরিসরে করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho