নজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:/=
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯৭ জনে।
এর আগে শুক্রবার জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন ও শনাক্ত হয়েছে ৩ হাজার ১১৪ জন। এ হিসেবে রোববার মৃত্যু কমেছে ১৩ জন এবং শনাক্ত বেড়েছে ১৭৪ জন।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
২৪ ঘন্টায় সুস্থ হযেছেন ২৬৭৩ জন, মোট সুস্থ ৭০৭২১ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭২৭ টি।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৬৪ জনের। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ১৯ জনের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho