আলহাজ্ব মতিয়ার রহমান:/=
জাপানে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছে আরো অনেকে।সংশ্রিষ্ট কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে এই বন্যা দেখা দিয়েছে। বন্যার কবলে পড়া একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাইপোথারমিয়ায় আরও তিন জনের মৃত্যু হয়।
ইতোমধ্যে দেশটির সরকার স্থানীয় দুই লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। উদ্ধার অভিযানের জন্য দশ হাজার সেনা পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ রবিবারও সারা রাত বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। এতে করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হাজারো মানুষ বিদ্যুৎহীন। এখন পর্যন্ত কুমামোটোর প্রায় ৬ হাজার মানুষ বিদ্যুৎহীন বলে খবরে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho