ইকবাল হোসেন:/=
করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২ হাজার ১৪৯ জনে।
একই সময়ে সারাদেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট সনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।
বুধবার (৮ জুলাই) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৪টি ল্যাবে ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮২টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৬২টি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ৮ জন ও পুরুষ ৩৮ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ১৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ১ জন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho