সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=
ফারিয়া হোসেনের চিত্রনাট্যে ‘মেঘলা মনের মেয়ে’ নামের নাটক বানাচ্ছেন চয়নিকা চৌধুরী। আর নাটকের প্রধান চমক হলেন নায়ক-নায়িকা। এতে জুটি বাঁধছেন তারিন জাহান ও সালমান মুক্তাদির।
জানা গেছে, ভিন সময়ের দুই তারকাকে নিয়ে লেখা গল্পটিও অসম প্রেমের। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে, বুধবার চলছে শেষ দিনের দৃশ্যধারণ।
নির্মাতা চয়নিকা সংবাদমাধ্যমকে বলেন, “তারিনের সঙ্গে আমার কাজের সংখ্যা প্রচুর। তবুও মনে হচ্ছে এটা আমাদের প্রথম কাজ। কারণ, মাঝের ছয় বছর আমরা দুজনে এক হয়ে কাজ করিনি। সালমানকে নিয়েও এটা আমার ও তারিনের প্রথম কাজ।”
ঈদুল আজহা উপলক্ষে ‘মেঘলা মনের মেয়ে’। যার নাম ভূমিকায় তারিন জাহান। আর প্রেমিক চরিত্রে সালমান মুক্তাদির। আরও অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ।
এক সময় নাটকে খুব সরব থাকলেও আজকাল উপলক্ষ ছাড়া খুব একটা চোখে পড়ে না তারিনকে। অন্যদিকে ইউটিউব ভিডিও নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া সালমানের কাজের পরিধি ব্যাপক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho