কক্সবাজার ব্যুরো:/=
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho