মো: ইদ্রিস আলী #
সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত ওই সদস্য তিব্বতীয় বংশোদ্ভূত। মঙ্গলবার তিব্বতের এক সংসদ সদস্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ভারতের অভিযোগ, লাদাখের প্যাংগং লেকের এলাকায় ভারতীয় সেনাদের উস্কানি দেয়ার চেষ্টা করেছে চীনা সেনারা।তবে চীন দাবি করেছে, এ ধরনের কোনো কিছুই করেনি তারা। কোনও পক্ষই বিশেষ বাহিনীর ওই সদস্যের নিহত হওয়ার খবর স্বীকার করেনি।তবে নির্বাসনে থাকা তিব্বত পার্লামেন্টের একজন সদস্য নামঘায়াল দোলকার লহাগাড়ি বার্তা সংস্থা এএফপি বলেছেন, শনিবার রাতে সংঘর্ষে তিব্বতীয় বংশোদ্ভূত এক সৈন্য নিহত হয়েছে। ওই ঘটনায় বিশেষ বাহিনীর আরো একজন সদস্য আহত হয়েছেন।স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে বহু জাতিগত তিব্বতিয়ান কর্মরত আছে। চীন যে তিব্বতের মালিকানা দাবি করে, তার বিরোধিতায় তারা ভারতীয় বাহিনীতে যোগ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho