রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি বাসভবনে ঢুকে ইউএনওকে হামলা, যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা ব্যুরো #

কারা দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা করেছেন তা দ্রুত জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।বার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে আমরা ঢাকায় নিয়ে এসেছি। ইতোমধ্যে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বেশ সিরিয়াস পর্যায়ের রোগী।’

তিনি বলেন, ‘আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) মহোদয় এখনো ঘোড়াঘাটের ইউএনওর বাসায় অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা, সে বিষয়ে এসপি সাহেব বললেন, আমরা একটু সময় পেলে দ্রুত দৃর্বৃত্তদের নাম-ঠিকানা বের করতে পারব। আমাদের প্রচেষ্টা আছে, আমরা আশাবাদী দ্রুত এটা করতে পারব।’

ফরহাদ হোসেন বলেন, ‘সেখানে (ইউএনওর বাসভবন) সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু যে দুই দুর্বৃ্ত্তের মুখে মুখোশ ছিল, সেগুলো দেখে পর্যালোচনা চলছে। সেখানে পুলিশের চৌকস একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে, দ্রুত আমাদের জানাতে পারবেন-কারা এ ঘটনাটা ঘটিয়েছেন। আমরা অপেক্ষা করছি।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বাড়ির প্রাচীরে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, জব্দ হ্যান্ড মাইক

সরকারি বাসভবনে ঢুকে ইউএনওকে হামলা, যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০