সাজেদুর রহমান #
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হয়েছে। কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এই বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হল।
কুমিল্লার বিবির বাজার গোমতী নদীর অংশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে এই নৌ-চলাচলের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অপরদিকে ভারতের সোনামুড়ায়ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। অনুষ্ঠানে যোগ দেয়ার পথে রীভা গাঙ্গুলি দাসকে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho