মো: মতিয়ার রহমান #
নাইজেরিয়ার সংঘাতপূর্ণ উত্তরপূর্বাঞ্চরীয় তিনটি গ্রামে বোকো হারাম জিহাদিদের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
কোলো জানান, তারা রোববার রাতে আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে কুরমারি গ্রামে আক্রমণ চালায়। এতে ওই গ্রামের চার বাসিন্দা নিহত হন। এ সময় তারা ঘুমাচ্ছিলেন।
সূত্র জানায়, একই দিন মাইদুগুরির উপকণ্ঠে আরেকটি গ্রামে জিহাদিরা তিনজনকে পুড়িয়ে মারে এবং চতুর্থজনকে কুপিয়ে হত্যা করে।এছাড়া জিহাদিরা নগরীর কাছে মাঠে কাজ করা দুই কৃষককে হত্যা করে এবং আরো অনেককে অপহরণ করে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ২০০৯ সালে শুরু হওয়া জিহাদি সংঘাতে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ লোক গৃহহীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho