ইমরান হোসেন আশা #
ভারতের অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর করেছে ভারতের একটি আদালত। একইসঙ্গে তার ভাই শৌভিক চক্রবর্তীসহ সব অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।এর আগে বৃহস্পতিবার অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও, তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন।
সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে রিয়াকে মাদকযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। অভিনেত্রীকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। তাঁর ১৪ দিনের বিচাবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। খারিজ করা হয় প্রথম দফা জামিনের আবেদন।এ বার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
অভিনেত্রী রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সি এ অভিনেত্রী।
রিয়ার অভিযোগ, তাকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় কোনোভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। অনেক পুরুষ কর্মকর্তা দ্বারা বেষ্টি হয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিন্তু সেখানে কোনো নারী কর্মকর্তা রাখা হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho