আব্দুল লতিফ #
৭৫-পরবর্তী দুঃসময়ে 'শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে থেকে কাজ করে গেছেন শেখ রেহানা'। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হন।
কাদের বলেন, ‘শেখ রেহানা তাঁর বড় বোন শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে থেকে কাজ করেছেন। শেখ রেহানা কখনও পাদপ্রদীপের আলোয় আসেননি।’
মন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে দু’দেশ একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প। শেখ হাসিনা সরকার কুটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক।’
‘সরকার করোনা রোগীদের পরিসংখ্যাণে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে’– বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি।’
এ সময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho