রোকনুজ্জামান রিপন #
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রেক্ষাপটে পরিবির্তিত বিশ্ব পরিস্থিতি ও জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন।
স্পিকার বলেন, বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর দুর্যোগকালীন সময়ে ঝুঁকি থাকা সত্বেও অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজেট অধিবেশনসহ দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে চিকিৎসা পদ্ধতিতে অনলাইন প্রক্রিয়ার সংযোজন হয়েছে, যা মানুষের জীবনকে সহজ করেছে।
বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ করোনাভাইরাসের এই ক্রান্তিকালে সকলে গৃহবন্দী থাকা সত্ত্বেও ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার শিরীন শারমিন এ সময় দুদেশের সম্পর্ক নিয়ে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান স্পিকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho