মো: ইদ্রিস আলী #
করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা না নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করা হয়।
গত ২ সেপ্টেম্বর জারি করা ঢাকা শিক্ষাবোর্ডের চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে। আজ আনুষ্ঠানিক সেই নির্দেশনা দেওয়া হলো।
ঢাকা শিক্ষাবোর্ডের চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho