আব্দুল লতিফ #
ঢাকা কাষ্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ এ্জেন্টস এসোসিয়েশনের মহসচিব শেখ মোহাম্মদ ফরিদ ও ফেডারেশনের সাবেক সভাপতি আবুল ফজল তালুকদার স্মরনে আজ সন্ধ্যায় বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। মরহুমদের কর্ম জীবনের সফলতা নিয়ে ব্ক্তব্য রাখেন, এসোসিয়েশনের সিনিয়র সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান,সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সহ-সভাপতি খাইরুজ্জামান মধু, সাধারন সম্পাদক ইমদাদুল হক লতা, যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন মিলন ও আলহাজ্ব জামাল হোসেন, আলী কদর সাগর, প্রবীন সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব হাফিজুর রহমান। আলোচনা সভা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর সকাল ৬.০৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন শেখ মোহাম্মদ ফরিদ। মরহুমের নামাজে জানাজা কুর্মিটোলাস্থ সিএন্ডএফ এজেন্ট ভবনের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। জানাজায় এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ঢাকা কাস্টমস হাউজের অফিসাররা অংশ নেন। নামাজে জানাজা শেষে মরহুমের জণ্মোয দোয়া করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়ছেলি ৫৩ বছর। তিনি স্ত্রী, ছেলেমেয়ে, বন্ধুবান্ধবসহ অনেক গুণগ্রাহি রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho