যশোর ব্যুরো #
যশোর কেন্দ্রীয় কারাগারে তহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরাপাটনা গ্রামের মৃত ফরহাদ সরদারের ছেলে।
যশোর কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, তহিদুল ইসলামকে খুলনার দায়রা জজ আদালত ২০১৭ সালের ২১ মে মাদক মামলায় ৩০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তার মামলা নম্বর ৩৪৯/১৬। খুলনা জেলখানা থেকে তাকে যশোর কের্ন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারি। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে এ্যাজমা, শ্বাসকষ্ঠ, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। চলতি বছরের ১৯ এপ্রিল তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে ২১ জুলাই চিকিৎসা শেষে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর পর বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার সকালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে তহিদুল ইসলামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho