নুরুজ্জামান লিটন #
তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানে যখন মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা সফরে গেছেন ঠিক সে সময়ই এই মহড়া দিয়েছে বেইজিং। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতেই এই মহড়া চালানো হয়েছে বলে দাবি চীনের। খবর বিবিসির।
চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। তাইপে স্বাধীন হওয়ার চেষ্টা করলে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে তারা।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে এসেছেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। এছাড়া নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র-তাইওয়ানের ঘণিষ্ঠ সম্পর্কের কারণে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আগুন নিয়ে খেলছে তারাই সেই আগুনে পুড়বে বলে আমেরিকাকে ইঙ্গিত করে সতর্ক করেছে বেইজিং।সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনাও বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho